সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলার দেবহাটা কুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৬ শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত ২ টার দিকে র্যাব-৬ সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ-এর নেতৃত্বে এই অভিযানে ৯৯৫ বোতল উইন্স কেরেক্স । যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এছাড়া ১১ বোতল মেয়াদ উত্তীর্ণ ফেনসিডিল, ২টি বাটন ফোন ও ১টা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের অভিযানিক দল।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন দেবহাটা উপজেলার কুলিয়ার মৃত আজিজ কারিকরের ছেলে হাসানুর কারিকর (৪৫), সাতক্ষীরা সদরের হাড়দ্দাহ গ্রামের সহারপ হোসেন সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই এলাকার মৃত জিয়া উদ্দীন গাজীর ছেলে মূসা করিম (৩০)।

উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকসহ আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদেরকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদককে জিরো টলারেন্স আনার জন্য যা যা করা প্রয়োজন আমরা করব।

ডেস্ক রিপোর্ট 





















