ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে নেওয়া হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ‘মিনলাইন চাইনিজ রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় তলায় স্টাফদের থাকার রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে সাতটার দিকে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন— রেস্টুরেন্ট কর্মচারী সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২০), সজিব (২৬), রুবেল (৩৫) এবং শরীফ (২০)।

দগ্ধ আসিফের বোন সালেহা আক্তার জানান, তার ভাইসহ সহকর্মীরা উত্তরার ওই চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শেষ রাতের দিকে নিজেদের জন্য রান্না করতে গেলে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারা দগ্ধ হন। খবর পেয়ে প্রথমে তাদের উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সন্ধ্যার দিকে উত্তরা থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের ড্রেসিং চলছে, তাই এই মুহূর্তে দগ্ধের সঠিক পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না। দগ্ধদের সবাইকেই জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁদের দগ্ধের পরিমাণ খুব বেশি নয়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে নেওয়া হয়েছে

জাতীয় বার্ন ইনস্টিটিউটে উত্তরায় বিস্ফোরণে দগ্ধ ৭ জনকে নেওয়া হয়েছে

প্রকাশিত : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬