নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নে প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি এ যেন দেখার কেউ নেয়। উপজেলা পাঁড়ইল ইউনিয়নের স্থানীয় এলাকাবাসিরা জানান প্রকাশ্যে মাদকের ছড়াছড়ি এটা কার ছত্রছায়ায় চলছে এই বেপরোয়া বাণিজ্য । এই বাণিজ্যে নষ্ট হয়েচ্ছে যুব সমাজ। এলাকাবাসীরা জানান জেলার নিয়মতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন-এর দাদরইল মহাপাড়া, সড়কপাড়া, সিকদারপুর, রাওতাল, চকধাইল, বেলগাপুর, তল্লা, মিরাপাড়া ও বেগুনতাড়া এলাকায় দিন দিন ভয়াবহ আকার নিচ্ছে এই মাদক ব্যবসা।

স্থানীয়দের অভিযোগ-প্রকাশ্যেই চলছে মাদক বিক্রি। যুব সমাজ ধ্বংসের পথে, পরিবারগুলো দিশেহারা । বিশেষ করে মারামারি, চুরি-ছিনতাই ও সামাজিক অস্থিরতা বেড়েয় চলেছে। তাই স্থানীয়দের অভিযোগ এটা কার ছত্রছায়ায় এতটা বেপরোয়া মাদক কারবার,প্রশাসনের অভিযান কোথায়, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হলে এই দায় নেবে কে।এলাকাবাসীর জোর দাবি-অবিলম্বে কঠোর অভিযান চালিয়ে পাঁড়ইল ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। নিউজ গুলো শেয়ার করুন-প্রশাসনের নজরে আনুন।

ডেস্ক রিপোর্ট 




















