ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহকে বাধ্যতামূলক অবসর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহকে বাধ্যতামূলক অবসর

প্রকাশিত : ১২:২৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬