ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার শিবচরে, পদ্মায় অবমুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাদারীপুরের শিবচরে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। রোববার (১ মার্চ) দুপুরে কচ্ছপটি উদ্ধারের পর পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, দুপুরে জেলার শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে তিনিসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত কারও পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারনা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

৩২ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার শিবচরে, পদ্মায় অবমুক্ত

প্রকাশিত : ০২:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬