ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

সাদিক আহমেদের পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১৭৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক অন্য সদস্যদের তার পদত্যাগের বিষয়টি জানায়। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাদিক আহমেদের পদত্যাগের ফলে এদিন নির্ধারিত মুদ্রানীতি প্রণয়ন কমিটির একটি বৈঠক স্থগিত করা হয়েছে। সাদিক আহমেদ বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

সাদিক আহমেদের পদত্যাগের পর বর্তমানে কমিটিতে রয়েছেন- কমিটির চেয়ারম্যান ও গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

সূত্র জানায়, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতি সুদহার কমানোর বিষয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমানে ১০ শতাংশ থাকা নীতি সুদহার ০.২৫ থেকে ০.৫০ শতাংশ (বেসিস পয়েন্ট) পর্যন্ত কমানোর প্রস্তাব ছিল, যাতে ঋণের সুদহার কিছুটা কমে আসে। নতুন গভর্নর এ বিষয়ে ইতিবাচক মত দিলেও হঠাৎ করেই বৈঠকটি স্থগিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভারত ডিজিটাল পেমেন্টে মার্চেন্ট ফি ফিরিয়ে আনার পথ প্রশস্ত করল

সাদিক আহমেদের পদত্যাগ

প্রকাশিত : ০২:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬