দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গভীর রাতে জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে ২০ জন আহত হয়েছে।
বুধবার রাত ২ টায় বিশ্ববিদ্যালয়ের ২য় গেটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জিয়াউর রহমান হল ও বিজয় ২৪ হলের সিনিয়ার ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে রাতে ১ ঘন্টা থেমে থেমে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া -পাল্টা ধাওয়া ও ইট পাটেল নিক্ষেপের ঘটনা ঘটে।এতে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা শাখার প্রধান মুকিত মিয়া জানান,বিশ্ববিদ্যালয়ের দুই হলের সিনিয়র ও জুনিয়রদের কথা কাটাকাটি নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা থেমে থেমে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে দুই পক্ষ যার যার হলে চলে যায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বশার খানকে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

ডেস্ক রিপোর্ট 






















