ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

খুলনায় সন্ত্রাসী ধরায় পুরস্কৃত ট্রাফিক পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনায় সন্ত্রাসী ধরায় পুরস্কৃত ট্রাফিক পুলিশ

খুলনায় সন্ত্রাসী গ্রেফতারে সাহসী ভূমিকা রাখায় ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে নগদ অর্থ পুরস্কার দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাত ৯টার দিকে খুলনা সদর থানার ডাকবাংলা মোড় সংলগ্ন বাটা শোরুমের সামনে মো. মাসুম বিল্লাহ (৪৭)-কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলম তাৎক্ষণিক সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় সন্ত্রাসী অশোক ঘোষ (৩৮)-কে একটি বিদেশি পিস্তলসহ আটক করেন।

এ ঘটনার প্রেক্ষিতে সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের কার্যালয়ে তাকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

খুলনায় সন্ত্রাসী ধরায় পুরস্কৃত ট্রাফিক পুলিশ

প্রকাশিত : ০৬:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬