বরিশাল প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বরিশালে বসবাসরত মোল্লাহাট বাসীর সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আব্দুল জব্বার ফাউন্ডেশন।
(৫ মার্চ) বরিশাল নগরীর একটি আভিজাত্য রেস্তোরায় আব্দুর জব্বার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ (কামালের) আয়োজনে ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

এই সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হাই আল হাদী, বরিশালের বাগিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও শরিফ শহীদ ওসমান হাদীর বড় ভাই ডক্টর মাওলানা মোঃ আবু ব আবু বক্কর সিদ্দিক, এডভোকেট মোঃ শামসুল, হক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মো: রাশেদুল হাসান সুমন, শেরে বাংলা মেডিকেল কলেজের ডাক্তার মো: ইশতিয়াক আহমেদ রিফাত, বিএম কলেজের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালবাড়ি জেএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নূরে আলম, দৈনিক বাংলা কাগজ ও এস টিভির বরিশাল প্রতিনিধি এম মনির হোসেন প্রমুখ।
এছাড়াও বরিশালে বসবাসরত প্রশাসন, শিক্ষক, এডভোকেট, সাংবাদিক,ডাক্তার, শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশা শ্রেণীর মোল্লারহাট ইউনিয়নের শান্তিগামী জনসাধারণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট 






















