ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বেনাপোল-শার্শা প্রতিনিধি: বাংলাদেশ জাতিয়তাবদী দল (বিএনপি) এর  বেনাপোল পৌর শাখার সাধারন সম্পাদক আবু তাহের ভারত ধারবাহিক মাসব্যাপি ইফতার বিতরন এর ১৫ তম রমজানে প্রায় ৩০০ শত মানুষের মাঝে ইফতার বিতরন করেছেন। প্রতিদিনের ন্যায় তিনি তার নিজস্ব হীরা সুপার মার্কেটের সামনে এ ইফতারী বিতরন করেন অসহায় গরীব পথচারী ও ছিন্নমুল মানুষের মাঝে।
বৃহস্পতিবার (৫ মার্চ)  বিকাল সাড়ে ৫ টার সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ ইফতারী বিতরন করেন।
বেনাপোল পৌর ৩ নং ওয়ার্ড  বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, আবু তাহের ভারত পৌর বিএনপির সাধারন সম্পাদক। তিনি এই সমাজের একজন মানবিক মানুষ।  প্রতিবছরের মত এ বছরও তিনি মাসব্যাপি ইফতারী বিতরন করছেন। তিনি অসহায় দুস্থ ছিন্নমুল ও পথচারীদের মাঝে এই ইফতারী বিতরন করেন।
হতদরিদ্র  রাহিমা বেগম বলেন আমি রাস্তা ঝাড়ু  দেওয়া কাজ করি। তারপর ইফতারীর সময় হলে প্রতিদিন আমি আমার পরিবারের আরো দুইজন সদস্যকে নিয়ে এখান থেকে ইফতারী সংগ্রহ করি। আমরা গরীব মানুষ আমাদের পক্ষে ইফতারী ক্রয় অথবা নিজেরা তৈরী করার মত সামর্র্থ্য নাই। এখান থেকে ইফতারী নিয়ে বাড়ি গিয়ে সকলে মিলে ইফতারী করি।
এবিষয় আবু তাহের ভারত এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই শহরে আমার বসবাস। সে সুত্রে আমার সামর্থ্য অনুযায়ী সমাজের মানুষের পাশে দাড়ানো উচিৎ। আমি সেই অনুযায়ী কাজ করি। রমজান মাসে অনেকের  পরিবার পরিজন নিয়ে ইফতারী করতে অনেক সমস্যা হয়। তাই যতটুকু পারি ততটুকু আমি অসহায় ছিন্নমুল পথচারীদের পাশে থাকার চেষ্টা করি।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সাবেক কমিশনার ইছাহাক মিয়া আবু তাহের ভারত এর বড় ভাই আলমগীর হোসেন বেনাপোল ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন করলেন

প্রকাশিত : ১০:৪৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬