ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর গ্রিন গার্ডেন রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক নির্বাচন এবং ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।
বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।
সংগঠনের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন খোন্দকার আবুল কালাম। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নুল আলী, হামিদ মোল্লা, সহসভাপতি এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ও আমির-উজ্জামান মনি।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার ও মাসুদুর রহমান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, অ্যাডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা ও রুহুল আমিন, অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ-অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহ-দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট নুরুলী পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার এম জাকির আহমেদ, সহ-প্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম, আইটি সম্পাদক ইকবাল উদ্দিনসহ ৮৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















