ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে- নোয়াখালীতে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১৪৪ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি: স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোটায় নামিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।

শুক্রবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবা, অবকাঠামো, রোগীদের সুযোগ-সুবিধা ও জনবল সংকটসহ নানা বিষয় পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

স্বাস্থ্য সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। হাসপাতালের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এই সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি, নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম, নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সালেহ আহমেদ সোহেল সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

কালকিনির রমজানপুরে অপরাধ, মাদক ও চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে মানববন্ধন

হাসপাতাল কমপ্লেক্স থেকে দালাল চক্র নির্মূল করা হবে- নোয়াখালীতে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী

প্রকাশিত : ১২:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬