ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
‎লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজের পাশে মাছ বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে একটি একনলা দেশীয় এলজি বন্দুক এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পার্শ্ববর্তী চাটখিল থানা এলাকার মৃত শাহাব উদ্দিন প্রঃ হেঞ্জা ছেলে বেলাল হোসেন প্রঃ বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদরের পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো: আরিফ (৩৬) ও রাজীবপুর গ্রামের নুর হোসেনের ছেলে মো: ফাহিম (২১)।
‎লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো: রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লক্ষ্মীপুরে অস্ত্র ও ৫ রাউন্ড কার্তুজসহ ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ১১:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬