ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২২১ বার দেখা হয়েছে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।

রোববার সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। তবে একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশিত : ১০:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬