ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানই সরকারের বৈধতা: খুলনায় নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি এবং এটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়নি। এ সরকারের বৈধতা এসেছে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ বিভিন্ন রাজনৈতিক শক্তি একই মঞ্চে একত্রিত হতে পেরেছে। শত শত শহীদের রক্তের বিনিময়ে এই সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, জাতীয় সংসদে একসঙ্গে বসে সবাই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়নের প্রত্যাশা করে।

তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবে রূপ দিতে হবে এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, এনসিপির উদ্যোগে আয়োজিত এই বিভাগীয় ইফতার মাহফিলে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জুলাই গণঅভ্যুত্থানই সরকারের বৈধতা: খুলনায় নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬