বদলগাছী( নওগাঁ ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে সোমবার বিকেল ৫টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বদলগাছী সদর ইউনিয়ন ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে আলোচনাসভা ও সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

বদলগাছী উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোঃ জুবায়ের আল মাহমুদ এর সভাপতিত্বে এসময়
আলোচনাসভা ও সম্মিলিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখা ছাত্রশিবিরের এইচ আর ডি ও পাঠাগার সম্পাদক মোঃ শামীম রেজা।
প্রধান আলোচক: হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা ইসলামি ছাত্র শিবির এর সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মোঃ নাছির উদ্দিন।অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসাদুল্লাহ আল গালিব।
এসময় উপস্থিত ছিলেন রাজেক রেজভি, বদলগাছী সদর ইউনিয়ন ইসলামি ছাত্রশিবিরসহ উপজেলার বিভিন্ন এলাকার ছাত্র শিবিরের সদস্যবৃন্দ প্রমুখ ।

ডেস্ক রিপোর্ট 






















