ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযানা চালিয়ে ১৪ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই ও প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে রবিবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে পাঙ্গাশের পোনা ধরার একটি চাঁই এবং প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক জেলেদের মধ্যে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং ৪ জনকে ২ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটকরা হলেন— শাহাবুদ্দিন (৪৫), মিরাজ হোসেন (২৩), ইব্রাহীম (২৪), রাসেল (৩৫), সুলাইমান (২৫), সাইদুল ইসলাম (৩০), আরিফ (৩২), জাকির (৪৮), রুবেল মাঝি (৩৮), নূর ইসলাম রাঢ়ী (৩৩), শাহ-আলম (৪৩), আনিচ (৩৭), আমিন (৩০) ও সাকিল মাঝি (৩০)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চট্টগ্রাম ওয়াসায় ১৭ বছর পর পদোন্নতি, ২৪২ জন পেলেন নতুন দায়িত্ব

বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ১৪ জেলে আটক

প্রকাশিত : ১১:৪৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬