ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ছাতকে দুই চোরাকারবারীসহ ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২২৩ বার দেখা হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও মসলাসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি মোটরসাইকেল এবং একটি ডিআই পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ১২ লক্ষ ১৬ হাজার টাকা।
​
​ছাতক থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১হাজার ৩৮০ পিস ভারতীয় ক্রীম ও ০১টি মোটরসাইকেলসহ আব্দুল করিম (২৬) নামক এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সে সিলেট সদর উপজেলার পশ্চিম কাজলশাহ সোনার বাংলা এলাকাররইয়ব আলীর পুত্র। উদ্ধারকৃত মালামালের ​আনুমানিক মূল্য ২লক্ষ ৭৬হাজার টাকা।​মামলা নম্বর: ছাতক থানা মামলা নং- ১৫(০৩)২৬।
​পৃথক আরেকটি অভিযানে একটি পিকআপ গাড়িসহ সাবেক ইউপি সদস্য মোঃ জুয়েল আহমদ (২৮) কে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে বিপুল পরিমাণ আমদানিকৃত মসলা ও ক্রীম উদ্ধার করা হয়েছে। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের হুশিয়ার মিয়া পুত্র। ​উদ্ধারকৃত মালামালের ​আনুমানিক মূল্য: ৯লক্ষ ৪০হাজার টাকা।
​
​পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।  ০৯ মার্চ আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

পাওনা টাকা চাওয়ায় সাবেক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ছাতকে দুই চোরাকারবারীসহ ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত : ০৪:২৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬