ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

সৈয়দপুরে জামায়াত নেতা মোহাম্মদ তসলিম স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে ‘মুমিন জীবনে রমাদান, ত্বাকওয়া ও কুরআন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের সিটি কমিউনিটি সেন্টার এই আয়োজন করে সংগঠনটির সৈয়দপুর শহর শাখা।
সৈয়দপুর জামায়াতের অন্যতম নেতা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী, সংগঠক, দায়ী মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর স্মরণে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের নব নির্বাচিত এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম। তাদের অনুপস্থিতিতে আলোচ্য বিষয়ের উপর মূল আলোচনা করেন বিশেষ অতিথি শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজওয়ান হাসান, আল ফারুক একাডেমির পরিচালনা কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শাহীদ সাহাব, মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর বড় ছেলে সৈয়দপুর পৌর কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল মোহাম্মদ আজম।
উপস্থিত ছিলেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মোমেন, তারবিয়াত সেক্রেটারি খায়রুল বাসার, ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখা ম্যানেজার নজরুল ইসলাম, সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলামসহ মরহুমের সন্তন ও আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মাদরাসার মুহতামিমগণ।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত করেন সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সামসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ১২ নং ওয়ার্ডের সভাপতি হামিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মরহুম আলহাজ্ব মোহাম্মদ তসলিম এর ছোট ছেলে সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ।

সৈয়দপুরে জামায়াত নেতা মোহাম্মদ তসলিম স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬