ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

খুলনায় শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ, উপকারভোগীদের উচ্ছ্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার (১০ মার্চ) খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের ২৩ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের সাবলম্বী করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সফল বাস্তবায়নের অংশ হলো এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। আগামী জুন মাসের বাজেটের পর পর্যায়ক্রমে সকলকে এই কার্ডের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জন-উন্নয়নের ধারা অব্যাহত রেখে দ্রুত সময়ের মধ্যে মিল-কলকারখানা চালু এবং মৃতপ্রায় শিল্প নগরী পুনরুজ্জীবনের মাধ্যমে খুলনাকে আধুনিক শিল্প নগরীতে রূপান্তর করা হবে। একই সঙ্গে কোনো অন্যায়, মাদক ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দলমত নির্বিশেষে জনগণের সহযোগিতায় ‘স্বপ্নের খুলনা’ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি ভবিষ্যতে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং ইমাম ও পুরোহিতদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ভালো মানুষদের নিয়েই নতুন পথ তৈরি হবে।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ এবং অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন জামান। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপকারভোগীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ৫ হাজার ২৭৫ জন উপকারভোগীর মধ্যে ৪ হাজার ১৫৮ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট কার্ড বিতরণ করা হবে।

লালমাই প্রেস ক্লাবের আলোচনা সভা,ইফতার, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

খুলনায় শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ, উপকারভোগীদের উচ্ছ্বাস

প্রকাশিত : ০৫:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬