ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দোয়ারাবাজারে বিজিএফ কর্মসূচির চাল বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, সুরমা ইউনিয়নের ট্যাক্স কর্মকর্তা মো. সৌকত আলী, ইউপি মহিলা সদস্য জোসনা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, মনির উদ্দিন, শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়ারাবাজারে বিজিএফ কর্মসূচির চাল বিতরণ

প্রকাশিত : ১১:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬