ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ঈশ্বরগঞ্জে মাত্র দুই ঘণ্টায় নিখোঁজ শিশু বাবলী উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ১১৮ বার দেখা হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই ৯ বছর বয়সী শিশু সামিরা জাহান বাবলীকে উদ্ধার করেছে পুলিশ। দ্রুত অভিযানে নামা পুলিশের তৎপরতায় অপহরণের আশঙ্কা থেকে রক্ষা পায় শিশুটি।
রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার সোহাগি ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সিরাজুল ইসলাম বাবুলের বাড়ি থেকে নিখোঁজ হয় বাবলী। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ দ্রুত অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, এক অজ্ঞাত নারী আত্মীয় পরিচয়ে বাড়িতে এসে কচুরশাক তোলার কথা বলে। একপর্যায়ে কৌশলে শিশুটিকে সড়কে থাকা একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায় সে। পরে শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে থানায় খবর দেয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে এবং এসআই ফিরোজ মিয়ার সহযোগিতায় পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালানো হয়।
বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নারী শিশুটিকে একটি দোকানে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা অভিযান শুরু করি। বিভিন্ন স্থানে তল্লাশি ও প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে।”
পুলিশের ধারণা, জোরালো তল্লাশি অভিযানের কারণে অপহরণকারী নারী শিশুটিকে ফেলে পালিয়ে যায়।

মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে জজ, মৃত্যুকে হারিয়ে সেই স্বপ্ন পূরণ করলেন কালকিনির তাইজুল

ঈশ্বরগঞ্জে মাত্র দুই ঘণ্টায় নিখোঁজ শিশু বাবলী উদ্ধার

প্রকাশিত : ০৭:২২:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬