ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান, জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২১৪ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৭ মণ জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

পরবর্তীতে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে জব্দকৃত জাটকা উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, “জাটকা নিধন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মাছগুলো নষ্ট না করে মানবিক কারণে এতিমখানায় বিতরণ করা হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, দেশের মৎস্যসম্পদ রক্ষায় জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় নিষিদ্ধ থাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

বি‌দে‌শের বাংলাদেশ মিশন ব্যবহারে এমপিদের জন্য নতুন নির্দেশনা

কালকিনিতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অভিযান, জাটকা সংরক্ষণে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত : ০৮:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬