ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

পানছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

‎পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকাল ১০টার সময়  পানছড়ি উপজেলা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান প্রযুক্তি।”

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে নিয়মিত গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌসী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, তথ্য আপা অন্তরা চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করে। আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচিতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

মজুদ করা জ্বালানি তেল জব্দ, জরিমানা

পানছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

প্রকাশিত : ১১:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬