ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

কালকিনিতে বিআরডিবি চেয়ারম্যানের প্রথম কার্যদিবস উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর প্রথম কার্যদিবস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (আজ) দুপুরে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারীর সভাপতিত্বে এবং বিআরডিবির ভাইস চেয়ারম্যান সাঈদ সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি। এছাড়া বিআরডিবির নবনির্বাচিত সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সায়াদুল সরদার (সায়েদ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার শেখ আসাদুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উদ্বোধনী বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী বলেন,“আমি আনুষ্ঠানিকভাবে আমার দায়িত্ব গ্রহণ করেছি। সততা ও ন্যায়ের সঙ্গে কাজ করে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
জনপ্রিয় সংবাদ

কালকিনিতে বিআরডিবি চেয়ারম্যানের প্রথম কার্যদিবস উদ্বোধন

কালকিনিতে বিআরডিবি চেয়ারম্যানের প্রথম কার্যদিবস উদ্বোধন

প্রকাশিত : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬