ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দূর করতে গুণগত মানবৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে–ড. মারুফ হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
ড. মারুফ বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারের ২০০১ থেকে ২০০৬ মেয়াদে পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছিল।
তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও বিশৃঙ্খলা দূর করে গুণগত মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে শিক্ষাখাতে বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা, জাতীয় কারিকুলাম পর্যালোচনা, ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি চালু, আধুনিক প্রশিক্ষণ এবং ‘আইটেম ব্যাংক’ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।
বক্তব্যে তিনি বলেন, একটি দেশের উন্নয়ন শিক্ষার ওপর নির্ভরশীল। সুশিক্ষিত ও দক্ষ নাগরিক তৈরিতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।
ড. মারুফ আরও বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর উদ্যোগে পৌরসভা, ২০ শয্যার হাসপাতাল ও তিতাস উপজেলা প্রতিষ্ঠাসহ এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, অভিভাবক সদস্য মো. বিল্লাল মিয়াজি, শিক্ষানুরাগী নূর মোহাম্মদ সেলিম সরকার, কাউসার আলম সরকার, কামাল হোসেন, শরীফ চৌধুরী ও মো. রোমান খন্দকারসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
শেষে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ভালো ফলাফলের জন্য আন্তরিক প্রস্তুতির বিকল্প নেই। ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে হলে নিজেদের যোগ্য ও সুশিক্ষায় নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক

শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দূর করতে গুণগত মানবৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে–ড. মারুফ হোসেন

প্রকাশিত : ১২:১৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬