ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, চালক গুরুতর আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ২০৮ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ভোলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা শুরু করলে কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি একটি মোড়ে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি উল্টে খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দ্রুত গিয়ে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের মধ্যে চালক গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার জন্য বাস চালকের গাফিলতিকে দায়ী করা হচ্ছে। যাত্রীরা গুরুতর আহত না হলেও চালককে উন্নত চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, দ্রুত সেবা এবং সতর্কতা ছাড়া মহাসড়কে যাতায়াতের জন্য এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে পারে। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য যানবাহনে ওঠে তাদের গন্তব্যে পৌঁছান।

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, চালক গুরুতর আহত

প্রকাশিত : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬