ঢাকা ০১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৯৬ বার দেখা হয়েছে
হাটহাজারী পৌরসভা এলাকায় ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোহাম্মদ হোসেন বাস স্ট্যান্ড এলাকার একটি ভবনের তিন তলার ছাদে উঠে টিন খোলার কাজ করছিলেন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্পর্শে আসেন তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সাথে সাথে তিনি তিন তলার ছাদ থেকে নিচে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফার্মিক স্টিলের ফার্নেসে দুর্ঘটনা মিরসরাইয়ে, চীনা নাগরিকসহ আহত ৪

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে আহত যুবক

প্রকাশিত : ১২:১৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬