ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

শ্রীমঙ্গলে অবৈধভাবে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত ও সড়ক দখল করে বসানো অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। বৃহস্পতিবার (৯ই এপ্রিল) দুপুরে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ফুটপাত দখলমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যেন পুনরায় অবৈধভাবে ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।

শ্রীমঙ্গলে অবৈধভাবে ফুটপাত দখলমুক্তে উচ্ছেদ অভিযান

প্রকাশিত : ০৩:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬