ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো জহিরুল ইসলামের মরদেহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে নদীতে পড়ে নিখোজ হ‌ওয়া জহিরুল ইসলাম (৫৭) এর মরদেহ দীর্ঘ ৩১ ঘন্টা পরে সেই ফেরিঘাটেই ভেসে এসেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুমানিক ভোর সাড়ে ৫ টার দিকে চরগরবদী ফেরিঘাট সংলগ্ন এলাকায় বালুর জাহাজের শ্রমিকরা একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের ও পুলিশকে খবর দেয়। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত জহিরুল ইসলাম টুটুল বাউফলের কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে।

উল্লেখ্য, তাল‌ইয়ের মৃত্যুর খবরে ঢাকা থেকে বাড়ি ফেরার সময় গত ২১ তারিখ রাত ১০ টায় অন্ধকারে ফেরিতে নামতে গেলে ফেরি এবং পল্টনের মাঝখানের ফাঁকা অংশে তিনি পড়ে গিয়ে নিখোঁজ হন। পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান পরিচালনা করে লাশটি খুঁজে পেতে ব্যর্থ হয়।
এ ব্যাপারে দুমকি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।”

জনপ্রিয় সংবাদ

৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো জহিরুল ইসলামের মরদেহ

৩১ ঘণ্টা পরে ফেরিঘাটে ভেসে এলো জহিরুল ইসলামের মরদেহ

প্রকাশিত : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬