কুমিল্লা প্রতিনিধিঃ- দাউদকান্দিতে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্য নিয়ে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সমাবেশ ২০২৫/২০২৬ইং- বৃহস্পতিবার (২৩ এপ্রি ল ( দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং দাউদকান্দি উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এই কংগ্রেস সমাবেশে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ মিজানুর রহমান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা ও দাউদকান্দি পার্টনার কংগ্রেসের সভাপতি নিগার সুলতানা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মোহাম্মদ খোরশেদ আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, মোঃ জাবিহ উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা। সাবিনা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ- বাছির,উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ আলমগীর হোসেন, উপজেলা সমবায় অফিসার ও পার্টনার কংগ্রেসের বিভিন্ন ইউনিয়নের সদস্য কৃষক ও কৃষাণীরা।

ডেস্ক রিপোর্ট 






















