ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাউফলের বাস্তবায়নে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। তিনি বলেন, “স্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত খাবারের কোনো বিকল্প নেই। নিজে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে। কৃষিনির্ভর হয়ে নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, বাড়ির আঙিনায় ফলজ গাছ রোপণ ও কৃষি উৎপাদন বাড়ানোর মাধ্যমে পরিবারিক পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। এতে ভেজালযুক্ত খাবারের ওপর নির্ভরতা কমবে এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান, বাউফল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম সিরাজসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
জনপ্রিয় সংবাদ

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. মাসুদ এমপি

বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন

প্রকাশিত : ০২:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬