ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দেবীদ্বারে চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে
দেবীদ্বারে চাকা হাওয়া দেওয়ার সময় ট্রাক্টরের চাকার বিস্ফোরণে মো. শিপন (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার জাফরগন্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকার বাসিন্দা। জানা যায়, শিপন নিজেই ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে হঠাৎ বিকট শব্দে চাকা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ট্রাক্টরের চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। এ খবর জেনে তিনি মিরপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। তবে এ বিষয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

আ খ ম হাসান ব্যতিক্রম রূপে, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

দেবীদ্বারে চাকায় হাওয়া দিতে গিয়ে বিস্ফোরণে চালক নিহত

প্রকাশিত : ০৬:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬