ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাম্মী আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। ২৪শে এপ্রিল শুক্রবার দুপুর ২টার সময় শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলা শহরের মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহরে আসছিলেন শাম্মী আক্তার।
পথিমধ্যে শহরের আরাপপুর-চুয়াডাঙ্গা স্ট্যান্ড মশিউর রহমান বালিকা বিদ্যালয়ের সামনে আসামাত্রই ভাঙা সড়কের কারণে ওই নারী মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে যান। সে সময় পেছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফীন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আ খ ম হাসান ব্যতিক্রম রূপে, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী নিহত

প্রকাশিত : ১১:১৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬