পটুয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পেলেনে পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ¯স্নেহাংশু সরকার কুট্রি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির মো.আশরাফ আলম ,এনডিসি স্বাক্ষরিত এক অফিস সার্কুলার বলে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইট (পি,ও-২৬ অফ ১৯৭৩ )এর আর্টিকাল ৭.৩ অনুযায়ী দেশের সিটির ক্ষেত্রে মেয়র / প্রশাসক এবং জেলার ক্ষেত্রে জেলা পরিষদের চেয়ারম্যান / প্রশাসকগন সংশ্লিষ্ট রেডক্রিসেন্ট ইউনিটের এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে। ঐ চিঠির সুত্র অনুযায়ী , গত ১৫ মার্চ পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত জেলা বিএনপির সভাপতি ¯স্নেহাংশু সরকার কুট্রি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
এদিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী জেলা ইউনিটের
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো: জাকির হোসেন।

ডেস্ক রিপোর্ট 






















