ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৭৮ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক ব্যক্তির নাম মো. আব্দুল মান্নান (৪০)। তার বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী (খর্দপাড়া) এলাকায়।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ডলার দেওয়ার নামে প্রতারণার শিকার হয়ে সৈয়দপুর উপজেলার বাসিন্দা মো. মিলন মিয়া (৪৫) নীলফামারী ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একটি চক্র তাকে ডলার সরবরাহের প্রলোভন দেখিয়ে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা ডিবির অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকা থেকে চক্রের সক্রিয় ওই সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে অপহরণ ও অবৈধভাবে আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়। ডলার দেওয়ার কথা বলে তারা ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় নীলফামারী সদর থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নীলফামারীতে ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, চক্রের ১ সদস্য আটক

প্রকাশিত : ০৯:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬