ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বাকেরগঞ্জ থানায় নবাগত ওসি আদিল হোসেনের যোগদান: আইন-শৃঙ্খলা রক্ষায় চাইলেন সবার সহযোগিতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাকেরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আদিল হোসেন। বুধবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন।

​এর আগে তিনি বরিশালের হিজলা থানায় অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন। বুধবার রাতে তিনি বাকেরগঞ্জ থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। থানার ওসি (তদন্ত) মো. আঃ সালাম মোল্লার নেতৃত্বে পুলিশের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবাগত ওসি আদিল হোসেন বলেন, “বাকেরগঞ্জ থানা এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বচ্ছ আইনি সেবা প্রদানের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবেশ উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনে আমি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ ও সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
​তিনি আরও জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন থানায় এসে নির্বিঘ্নে আইনি সহায়তা পেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র করে কেউ ক্ষতি করতে পারবে না এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে- এমপি আনিসুর রহমান

বাকেরগঞ্জ থানায় নবাগত ওসি আদিল হোসেনের যোগদান: আইন-শৃঙ্খলা রক্ষায় চাইলেন সবার সহযোগিতা

প্রকাশিত : ০৯:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬