ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ কুয়াকাটায় সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মুসলিম,রাখাইন ও হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে এক আন্তঃধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭এপ্রিল) সকাল ১০টায় মহিপুর কারিতাস অফিসের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কারিতাস আইডিপিডিসি রাখাইন প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ সভায় কুয়াকাটা,আমখোলাপাড়া,নাইয়ুরীপাড়া,বৌলতলীপাড়া, মোথাউ পাড়াসহ বিভিন্ন এলাকার রাখাইন পল্লীর বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরীতে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ফোরাম বৃহত্তর বরিশাল অঞ্চলের সভাপতি মংচোথিন তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিদামো রাখাইন, চোতেন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা।
সভা সঞ্চালনা করেন আইডিপিডিসি প্রকল্পের ল্যান্ড অ্যান্ড কেস মনিটরিং অফিসার মংম্যা। এতে কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পল্লী থেকে আগত নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে একটি শান্তিপূর্ণ ও শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, এ ধরনের আন্তঃধর্মীয় আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

আবারও ১৬ বছর পর সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান

কুয়াকাটায় সম্প্রীতি রক্ষায় আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬