ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপায় চার বছরের শিশু নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
 ঝালকাঠির নলছিটিতে ঝড়ো বাতাসে টিনসেট ঘরের নিচে চাপা পরে চার বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে।
সোমবার( ২৭ এপ্রিল) বিকেলে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুল আলম।
নিহত নাফিয়া আক্তার( ৪) কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী মো. নয়ন মোল্লার সন্তান। সে তার মায়ের সাথে নানা বাড়ী বেড়াতে গিয়েছিল।
পরিবার সূত্রে জানা গেছে,  সোমবার বিকেলে নিহতের নানা মো. নুর আলম ভূইয়া তার বসতঘরের টিন ঠিক করার জন্য ঘরের উপরে উঠলে দমকা হাওয়ায় ঘরটি ভেঙে পরে। এসময় নাফিয়া আক্তার ঘরের নিচে চাপা পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আলম বলেন,  এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জনপ্রিয় সংবাদ

ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর

নলছিটিতে টিনসেট ঘরের নিচে চাপায় চার বছরের শিশু নিহত

প্রকাশিত : ০৯:৩৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬