ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাল বৈশাখী ঝড়ে কলাপাড়ায় ৫ টি বসতঘর বিধ্বস্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৮৩ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে অন্তত ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত অর্ধ শতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়াও চাকামইয়া, লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক বেকাদায় রয়েছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করে সহযোগিতার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

কাল বৈশাখী ঝড়ে কলাপাড়ায় ৫ টি বসতঘর বিধ্বস্ত

প্রকাশিত : ০৭:১৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬