ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৭ মে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবারের নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অনিবার্য ও অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থে ভোট স্থগিত করা হয়েছে। নতুন তারিখ, সময় ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু প্রস্তুতিমূলক ঘাটতি থাকায় ভোট স্থগিত করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে নতুন তফসিল ঘোষণা করা হবে।

পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

পবিপ্রবি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

প্রকাশিত : ০৩:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬