ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গা উপজেলাপর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে(বালক -বালিকা) অঙ্গীকার ও পুষ্পকানুন চ্যাম্পিয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৯৪ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে বালক ও বালিকা—দুই গ্রুপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফাইনালে অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয়লাভ করে অঙ্গীকার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ বিভাগে রাফা সর্বোচ্চ গোলদাতা এবং জুথি ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
অপরদিকে বালক বিভাগের ফাইনালে পুষ্প কানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ বিভাগে হুসাইন সর্বোচ্চ গোলদাতা এবং জুনাইদ ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়।
খেলা শেষে সন্ধ্যায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লাইলা তাসলিমা নাসরিন।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন, এস এম আবুল ফজল, রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, কৃতি ফুটবলার সরোয়ার হোসেন জোয়ারদার মধু, তরিকুল ইসলাম তরুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন লিটা হোসেন, ইমাম হোসেন, পারভেজ, হাজী আব্দুল ওয়াহেদ, সামিউল ইসলাম, মেজবাহউদ্দিন শোভন ও রওশন আলী স্বপন।

চুয়াডাঙ্গা উপজেলাপর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে(বালক -বালিকা) অঙ্গীকার ও পুষ্পকানুন চ্যাম্পিয়ন

প্রকাশিত : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬