ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বামনার খোলপটুয়ায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৯৩ বার দেখা হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১০ জন স্কুলছাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার রামনা ইউনিয়নের খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে বজ্রপাত হলে ১০ জন ছাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, বজ্রপাতের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরাজী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জার্সিতে ১৪৮ স্পনসর আর্থিক সংকট কাটাতে

বামনার খোলপটুয়ায় বজ্রপাতে ১০ স্কুলছাত্রী আহত

প্রকাশিত : ১১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬