ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৬৮৪ অসহায় মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে। এতে সহযোগিতা করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট।
ক্যাম্পে মোট ৬৮৪ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী শনাক্ত করা হয়। এছাড়া ২৭ জন নেত্রনালী সমস্যায় আক্রান্ত রোগী চিহ্নিত হন এবং ৩১৯ জনকে চশমা প্রদানের জন্য নির্বাচন করে তাৎক্ষণিকভাবে চশমা সরবরাহ করা হয়। অপরদিকে ৩১৪ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
ছানি আক্রান্ত রোগীদের আগামী ২ মে বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজকরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, “ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের জীবনে নতুন আশার আলো জ্বালানো।”

জার্সিতে ১৪৮ স্পনসর আর্থিক সংকট কাটাতে

বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা নিলেন ৬৮৪ অসহায় মানুষ

প্রকাশিত : ১০:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬