ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সৈয়দপুরে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৮৩ বার দেখা হয়েছে
 নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দীন, সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম আরেফিন বিন আমীন ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, শহরের পাঁচমাথা মোড়স্থ মিতু ফল ভাণ্ডার নামের একটি ফলের আড়তে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম মজুত ও বিক্রি করছিলেন। এজন্য দোকানের মালিক মাকসুদ আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময়ে ২২০ কেজি অপরিপক্ব আম জব্দ ও ধ্বংস করা হয়।
এবিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

গাজায় ‘যুদ্ধবিরতি সবচেয়ে বড় মিথ্যা’, বললেন এক বাসিন্দা

সৈয়দপুরে অপরিপক্ব আম মজুত ও বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশিত : ১০:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬