ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, আটকা পড়েছে ২ হাজার ৮ শত কন্টেইনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষে উভয় নৌযানই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার ফলে জাহাজ দুটিতে থাকা প্রায় ২ হাজার ৮০০ একক (টিইইউএস) কন্টেইনার আটকা পড়েছে। এতে আমদানিকারক ও বন্দরসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
শুক্রবার (১ মে) সকালে বহির্নোঙর থেকে জাহাজ দুটিকে বন্দরের জেটিতে আনার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে আসা জাহাজ দুটির একটি বিশ্বখ্যাত শিপিং কোম্পানি ‘মায়েরস্ক’-এর এবং অন্যটি দেশীয় প্রতিষ্ঠান পরিচালিত ‘এইচআর তুরাগ’।
প্রাথমিক পর্যবেক্ষণে জাহাজ দুটির মূল কাঠামোতে (হাল) দৃশ্যমান ক্ষতি দেখা গেছে। তবে পানির নিচের অংশে কোনো ছিদ্র বা ফাটল তৈরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত অবস্থায় জাহাজগুলো জেটিতে ভিড়তে গেলে বন্দরের প্রবেশমুখে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে।
বন্দরের পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ শামসুদ্দীন বলেন, জাহাজে ওঠার আগেই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে জাহাজের ক্ষয়ক্ষতি দেখে নিরাপত্তার স্বার্থে সেগুলো জেটিতে না এনে পুনরায় বহির্নোঙরেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সঠিক ক্ষয়ক্ষতি নিরূপণে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা না হওয়া এবং জাহাজগুলো চলাচলের উপযোগী হিসেবে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এগুলোর চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।

সড়কে ভাঙাচোরা ঝাঁকুনি: দেবীদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলের মৃত্যু

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, আটকা পড়েছে ২ হাজার ৮ শত কন্টেইনার

প্রকাশিত : ০৯:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬