ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দাউদকান্দিতে ইয়াবা গাজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৩ মে) দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো. আ. বারীর দিকনির্দেশনায় (২ মে রাত ) ৯টার দিকে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় ডিউটিরত এসআই নির্মল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গৌরীপুর বাজারের সামিয়া প্লাজার সামনে থেকে দুই মাদক কারবারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন-মো. মোস্তফা ও মো. মাইন উদ্দিন (২১)।
একই রাতে পৃথক আরেকটি অভিযানে এসআই মোহাম্মদ রেজাউল সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর ইউনিয়নের দৈইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মুজিব মার্কেটের সামনে থেকে দেলোয়ার হোসেন (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে ইয়াবা গাজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ১০:৪৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬