ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

কলাপাড়া ৪৫ বছর পর জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের বাইশাখলা গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি।
 এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপড়া থানার ওসি মো নজরুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নান্নু মুন্সি,মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো দুলাল খান,লাুয়া ইউনিয়ন বিএনপি নেতা সজল বিশ্বাসসহ স্থানীয় বিএনপির শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালে জিয়াউর রহমান সাড়ে ৫ কিলোমিটারের এ খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৫ বছরে পুন:খনন না হওয়া, জলবায়ুর নেতিবাচক প্রভাব ও দখল-দূষনে খালটি ভরাট হয়ে যায়।এলাকার মানুষ নানান সমস্যার সম্মুখীন হয়েছেন।
 মিঠাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো দুলাল খান বলেন, এই খাল খনন না করায় খড়া মৌসুমে অনাবাদি থাকে  বালিয়াতলী ও মিঠাগঞ্জ ইউনিয়নের প্রায় ৪ হাজার একর ফসলি জমি। খালটি খনন কাজের পর পানি প্রবাহ স্বাভাবিক হলে তিন ফসলী জমি চাষ সহ ব্যাপক উপকৃত হবেন দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ।
 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মোকছেদুল আলম বলেন, প্রাথমিক পর্যায়ে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এ খালটির দেড় কিলোমিটার খনন করা হবে। কলাপাড়া উপজেলায় পর্যায়ক্রমে  এরকম আরো খাল খনন করা হব।

কলাপাড়া ৪৫ বছর পর জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়া ৪৫ বছর পর জিয়াউর রহমানের খননকৃত স্বনির্ভর খালের পুন:খনন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬