ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তের তিনদিকে কঠোর অবস্থানে বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

পঞ্চগড় প্রতিনিধিঃ ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বোদা উপজেলা সহ জেলার বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই সঙ্গে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পঞ্চগড় -১৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় জেলার তিনদিকে প্রায় ১৮০ মাইল বা ২৮৮ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়।
বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনাকারনে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীর পক্ষ থেকে।

এ বিষয়ে পঞ্চগড় -১৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং টহল কার্যক্রম অব্যাহত থাকবে। তা ছাড়া চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনোভাবেই কেউ অনুপ্রবেশ করতে না পারে। দেশের শান্তি শৃঙ্খলায় বিজিবি সর্বদাই কাজ করে যাচ্ছে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তের তিনদিকে কঠোর অবস্থানে বিজিবি

প্রকাশিত : ০২:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬