ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

‌দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার -৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার এক এজাহারভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিও রয়েছেন।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর নির্দেশনায় বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই নাজমুল সাকিব, এসআই কমল কৃষ্ণ, এএসআই দেলোয়ার ও এএসআই রিপন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি বাবুলকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পাঁচগাছিয়া প্রধান বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে।
এ ছাড়া পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আনিছকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পশ্চিম হুগুলিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।
একই অভিযানে আরও গ্রেপ্তার হন পরোয়ানাভুক্ত আসামি জিয়া আলা উদ্দিন মোল্লা (৪৫)। তিনি উপজেলার হরিপুর উত্তর মোল্লা বাড়ি এলাকার মৃত মনিরুল হকের ছেলে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

‌দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার -৩

প্রকাশিত : ০৯:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬